ঘরে বসে অনলাইন ইনকাম
ঘরে বসে অনলাইন ইনকাম হলো ইন্টারনেটের মাধ্যমে অর্থ আয়ের একটি উত্তম পন্থা । বর্তমান সময়ে ঘরে বসে অনলাইন ইনকাম অসম্ভব কোন কিছু না । আপনিও ঘরে বসে অনলাইন ইনকাম করতে পারবেন এর জন্য প্রয়োজন সঠিক গাইডলাইনস ও স্কিল।
একটি স্মার্ট ফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলে আপনিও বৈধভাবে বিভিন্ন উপায়ে ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন । আসুন দেখি আমরা ঘরে বসে অনলাইন থেকে কি কি উপায়ে ইনকাম করতে পারি ।
পোস্ট সূচিপত্রঃ
ব্লগিং করে আয়
ঘরে বসে অনলাইন থেকে আয়ের একটি অন্যতম সহজ ও নিরাপদ মাধ্যম হলো ব্লগিং । ব্লগিং এর মাধ্যমে আপনি অনলাইন থেকে ভালো মানের অর্থ উপার্জন করতে পারবেন । এর জন্য প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে । এখন প্রশ্ন হল ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন কি ভাবে । ব্লগার ডট কম এর মাধ্যমে আপনি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন আবার ডোমেন এবং হোস্টিং ক্রয়ের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
এরপর আপনি যে বিষয়গুলোতে ভালো জ্ঞান রাখেন যেমন যেকোন ভালো টপিকস হয় সেটা হতে পারে খেলাধুলা,শিক্ষা,স্বাস্থ্য বিষয়ক আপনি যে টপিকস গুলোর উপরে ভালো লিখা লিখি করতে পারেন সেগুলোতে আপনি লিখালিখি করে ব্লগ ওয়েবসাইটে সেগুলো পোস্ট করবেন ।
যেটাকে বর্তমানে আর্টিকেল রাইটিং বলা হয়ে থাকে । তাই আপনাকে বলব আপনি যদি আর্টিকেল রাইটিং এ পারদর্শী হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই ব্লগ ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং শুরু করুন । কারণ এটাই হতে পারে আপনার অনলাইন আয়ের একটি অন্যতম মাধ্যম ।
ওয়েবসাইট থেকে আয়
আপনার নিজস্ব ওয়েবসাইট থেকে আর্টিকেল রাইটিং এর মাধ্যমে আয় করতে পারেন । ওয়েবসাইট থেকে আয়ের উৎস হতে পারে আপনার তৈরিকৃত ওয়েবসাইট অন্যের কাছে বিক্রির মাধ্যমে । ওয়েবসাইট থেকে আয়ের আরো উৎস হতে পারে যেমন-
- গুগল এডসেন্স
- এফিলিয়েট মার্কেটিং
- স্পন্সর্ড কনটেন্ট
- নিজস্ব পণ্য বা সেবা বিক্রয়
ইউটিউবিং করে আয়
আপনার যদি ভিডিও করতে ভালো লাগে তাহলে দেরি কেন শুরু করুন ইউটিউবিং । কারণ ইউটিউবিং হল অনলাইন জগতে অনলাইন আয়ের সবচেয়ে সহজ এবং সুন্দর একটি মাধ্যম । আপনি youtube এ যে কোন টপিক্স এর উপরে ভিডিও করে সেগুলো পাবলিশ করতে পারেন ।
ইউটিউব চ্যানেল থেকে আয় করতে হলে আপনাকে ইউটিউব এর নিয়ম অনুযায়ী এক হাজার সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে । তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবে । কোন প্রকার ইনভেস্ট ছাড়া এটাই হতে পারে আপনার আয়ের এটি অন্যতম মাধ্যম ।
ফ্রিল্যান্সিং করে আয়
ফ্রিল্যান্সিং হল অনলাইন আয়ের একটি জনপ্রিয় মাধ্যম । জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে গ্রাফিক ডিজাইন ,ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট , ভিডিও এডিটিং , ডিজিটাল মার্কেটিং ।আমাদের দেশে অনেক আইটি সেন্টার আছে যেগুলো থেকে আপনি একজন ভালো ট্রেইনারের কাছে থেকে ট্রেনিংয়ের মাধ্যমে অনলাইন কোর্স গুলো করে খুব অল্প সময়ে আয় করতে পারবেন
উপসংহারঃ আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে সঠিকভাবে দক্ষতা অর্জন করতে হবে এবং নিয়মিত কাজ করতে হবে তাহলে আপনি অনলাইন জগত থেকে একটি স্থায়ী আয়ের উৎস তৈরি করতে পারবেন । আপনি নিষ্ঠা ও ধৈর্যের সাথে পরিশ্রম করে যান সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ ।
আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ।

.jpg)
.jpg)
টিপস ল্যাব ২৪ ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url