সকালে খালি পেটে চিয়া সীড খাওয়ার উপকারিতা: ওজন কমানোসহ যে ১০টি উপকার পাবেন

আপনি কি  জানেন সকালে খালি পেটে  চিয়া সিড খাওয়ার উপকারিতা  কি ? সকালে খালি পেটে চিয়া সিড  খাওয়ার উপকারিতা ব্যাপক । সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা হল ওজন কমানো , হজম শক্তি বৃদ্ধি করা এবং রক্তে শর্করা  নিয়ন্ত্রণে সহায়তা করা ।


সকালে খালি পেটে চিয়া সীড খাওয়ার উপকারিতা


পোস্টসূচী ঃ


চিয়া সিড হল একটি পুষ্টিকর খাদ্যশস্য । এটি মধ্য আমেরিকার অনেক অঞ্চলে অধিক পরিমাণে পাওয়া যায় । বর্তমানে বাংলাদেশেও চিয়া সিড ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছে । বর্তমানে আমাদের বাংলাদেশেও চিয়া সিডকে ওজন কমানোর অন্যতম খাদ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে  ।   যদি আপনি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনিও আপনার খাদ্য তালিকায়  চিয়া সিডকে  রাখতে পারেন ।

 সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না  ।তারপরও চেষ্টা করব আমার এই আর্টিকেলের মাধ্যমে সংক্ষেপে আপনাদের সাথে সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করতে ।


সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ ওজন কমাতে সাহায্য করেঃ 

আপনি কি অতিরিক্ত ওজনে ভুগছেন তাহলে দুশ্চিন্তা বাদ দিয়ে  নিয়মিত সকালে খালি পেটে চিয়া সিড খাওয়া শুরু করুন । কারণ চিয়া সিড হতে  পারে আপনার ডায়েট চার্জের জন্য উপযুক্ত খাবার । 

চিয়া সিড খেলে পেট ভরা থাকে ফলে খুদা কমে যায় এবং অতিরিক্ত খাদ্য গ্রহণের প্রবণতা হ্রাস পায়। এতে প্রচুর পরিমাণে ফাইবার বা আশ  থাকে যা সকালে খালি পেটে খেলে দীর্ঘক্ষণ খুদা লাগে না এবং বারবার খাবার গ্রহণের প্রবণতা কমে আসে।


সকালে খালি পেটে চিয়া সীড খাওয়ার উপকারিতা


সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ হজম শক্তি বাড়ায়ঃ 

চিয়া সিড পানি বা দুধের সাথে মিশিয়ে রাখলে এটি তরল ও পিচ্ছিল আকার ধারণ করে , এটি পেট পরিষ্কার করতে ও হজমে সাহায্য করে। এটি অন্ত্রের গতিশীলতা বাড়াতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে এবং  অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে সহায়তা করে। 


আরো পড়ুনঃ সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা


সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ দীর্ঘস্থায়ী শক্তি যোগায় ঃ

চিয়া সিডে থাকা প্রোটিন ও  স্বাস্থ্যকর ফ্যাট সারা দিনের জন্য আপনার এনার্জি ধরে রাখতে সহায়তা করে । এটি হতে পারে আপনার ব্যস্ত দিনের জন্য উপকারী একটি খাবার। 


সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ পুষ্টি শোষণঃ 

ভেজানোর চিয়া সিড থেকে শরীর খুব সহজেই ওমেগা-৩ ফ্যাটি এসিড , প্রোটিন ও খনিজ উপাদান শোষণ করতে পারে। এটি শরীর সতেজ রাখে এবং পানির ঘাটতি পূরণ করে।


সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ রক্তের শর্করা নিয়ন্ত্রণেঃ

চিয়া সিডের ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট খাবারের গ্লাইসেমিক ইনডেক্স  কমিয়ে দেয় , ফলে রক্তে শর্করার হঠাৎ ওঠানামা কম হয় । চিয়া  সিডে বিদ্যমান ফাইবার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতি সম্পন্ন করে তোলে ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে ।

 এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে । আপনি যদি একজন ডায়াবেটিস রোগী হয়ে থাকেন তাহলে আপনার খাদ্য তালিকায় চিয়া সিড রাখতে পারেন এটা আপনার জন্য খুবই উপকারী হবে ।


সকালে খালি পেটে চিয়া সীড খাওয়ার উপকারিতা


সকালে খালি পেটে  চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষায়ঃ 

এক গবেষণায় দেখা গেছে স্যালমন  মাছের চেয়ে বেশি ওমেগা থ্রি ফ্যাটি এসিড পাওয়া যায় চিয়া সিডে । চিয়া সিড বিদ্যমান ওমেগা-৩ ফ্যাটি এসিড রক্তে থাকা খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে । এটি রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখে ।


সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতাঃ হাড়ের সুস্থতায়ঃ 

হাড়কে শক্ত ও মজবুত রাখতে চিয়া সিডের  কোন বিকল্প নেই । চিয়া সিডে রয়েছে ক্যালসিয়াম , ফসফরাস ও প্রোটিন যা আপনার হাড়কে সুস্থ রাখতে যথেষ্ট । নিরামিষ ভোজী থেকে আমিষ ভোজী সকলের জন্য চমৎকার ক্যালসিয়ামের উৎস হতে পারে চিয়া সিড।


সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতাঃত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতেঃ 

চিয়া সিডে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যালের ক্ষতি কমিয়ে ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে। চিয়া সিডে বিদ্যমান ওমেগা-৩ ফ্যাটি এসিড চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সহায়তা করে।


সকালে খালি পেটে চিয়া সিড খাওয়ার উপকারিতাঃচিয়া সিড খাওয়ার নিয়মঃ

 রাতে এক গ্লাস পানিতে ১-২ চামচ  চিয়া সিড ভিজিয়ে রাখুন। সারারাত ভেজানো চিয়া সিডের সাথে এক চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন । আপনি যদি রাত্রে চিয়াসীড ভিজিয়ে রাখতে ভুলে যান তাহলে সকালে এটি ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখলেই এটি খাওয়ার উপযোগী হয়ে ওঠে। চিয়া সিড যে কোন খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন তবে এটি সকালে খালি পেটে খেলে বেশি উপকারিতা পাওয়া যায়।

 চিয়া সিড 20-30 মিনিট ভিজিয়ে রাখার পরে এটি আপনি যে কোন খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন। ভেজানোর পরে চিয়া সিড জেলির মত আকার ধারণ করে।এটি আপনি ওটস দই স্মুথি ও সালাদের সাথে মিশিয়ে খেতে পারেন। চিয়াসীড ১-২ চামচ বা সর্বোচ্চ 15 গ্রাম খাওয়া ভালো।


শেষ ভাবনাঃসকালে খালি পেটে চিয়াসীড খাওয়ার উপকারিতাঃ

সকালে খালি পেটে চিয়াসীড খাওয়ার উপকারিতা সম্পর্কে এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে শরীর সুস্থ ও ভালো রাখতে অবশ্যই আপনি আপনার খাবারের সাথে চিয়াসীড রাখতে পারেন । আমার মতে এমন একটি খাবার যা যেকোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায় এবং শরীর সুস্থ রাখতে এই চিয়া সিডের কোন বিকল্প নেই । তাই বলবো যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার খাদ্য  তালিকায় চিয়াসীড রাখতে পারেন ।

               আশা করি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টিপস ল্যাব ২৪ ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url